গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, নেতৃত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন এ তথ্য জানান।

তিনি জানান, শ্রমিক বিক্ষোভের কারণে বিজিবির মোতায়েন ১১ প্লাটুন থেকে বাড়িয়ে ১২ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি পাঁচ প্লাটুন আনসার ও আট প্লাটুন এসআরবি মোতায়েন রয়েছে। সব মিলিয়ে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।

আরিফ হোসাইন বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি যেন না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে অবস্থান নিয়েছেন। অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত আজ সকাল পৌনে ৮টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে কারখানার শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আন্দোলনের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ ছাড়া আন্দোলন চলাকালে মুঠোফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি

গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মজুরি কমিশন বোর্ড গঠন করেছে। নাশকতায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর থাকবে বলেও জানান তিনি।

আটক শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে আটক শ্রমিকদের ছাড়িয়ে নিতে গাজীপুরের কাশিমপুর থানা ঘেরাওয়ের চেষ্টা করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

কালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচল

গাজীপুরের কালিয়াকৈরে আজ মঙ্গলবার দিনভর দফায় দফায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। বিজিবি, কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের সরিয়ে দেয়। কয়েক দফায় টিয়ারশেল ও কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়। মহাসড়কে যান চলাচল সচল থাকলেও যানবাহনের সংখ্যা

জনপ্রিয় টার্গেট

এমন একটি জয়ের জন্য ৫৭৫ দিনের অপেক্ষা ফুরাল বার্সার

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, নেতৃত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

প্রকাশ: ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬