০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বন্ধ ঘোষণা করা কারখানা দুটি হলো গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড। বৃহস্পতিবার থেকে কারখানা দুটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের সহব্যবস্থাপকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) মধ্যাহ্নবিরতির পর থেকে শ্রমিকেরা কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁরা কারখানায় উপস্থিত থেকেও কাজ করেননি। পরে বিভিন্ন উৎপাদন ফ্লোরের শ্রমিকদের নিচে নামিয়ে উচ্ছৃঙ্খলভাবে ভাঙচুর চালিয়ে কারখানা ত্যাগ করেন।

নোটিশে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। এ সময় কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন, মারামারি ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। শ্রমিকদের এমন আচরণকে বেআইনি ধর্মঘট উল্লেখ করে অব্যাহত শ্রমিক অসন্তোষ ও সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনায় কারখানার সম্পদ ও জানমাল রক্ষার্থে বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে আরও বলা হয়, পরিস্থিতি অনুকূলে এলে কারখানার স্বাভাবিক কার্যক্রম চালুর তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুরে কারখানায় আগুন, পাঁচ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের নাওজোড়-কড্ডা এলাকায় একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে কারখানাটির পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে…

অস্ত্রোপচারে কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার

তীব্র পেটব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন কাশিমপুর কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি হাসমত আলী (৪৪)। এক্স-রে পরীক্ষায় তাঁর পেটে বিভিন্ন বস্তু থাকার বিষয়টি ধরা পড়ে। পরে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও ইটের টুকরা বের করেন চিকিৎসকেরা।

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের শ্রমিক অসন্তোষ, ১২ কারখানা ছুটি

গাজীপুর মহানগরীর কাশিমপুরে বেতন বাড়ানোর দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন। এতে তিন নারী শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

জনপ্রিয় টার্গেট

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

গাজীপুরে দুটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশ: ০২:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬