ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের শিল্পাঞ্চলের কোথাও শ্রমিকদের বিক্ষোভ বা সড়ক-মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেনি।

সকালে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

তিনি জানান, শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বিজিবি, আনসার ও এসআরবির মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে তাঁরা কাজ করছেন। ইতিমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেন। শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়। বিক্ষোভের কারণে অনেক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মারধরের শিকার হয়ে আহত তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গাজীপুর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসভবনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ৩০ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরে পোশাকশ্রমিকদের অসন্তোষ ও বিক্ষোভের জেরে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার, ভবানীপুর ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা ও মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মুনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ দুই কমিটির অনুমোদন দেন।

জনপ্রিয় টার্গেট

নিজের ব্র্যান্ড গড়ে তুলতে চান জাছমা

গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা, মাঠে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশ: ০৯:২৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬