ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন কাল, ৬ দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

• প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটে আসছেন আগামীকাল বৃহস্পতিবার। তাঁর সফর ঘিরে প্রতিদিন পাড়া-মহল্লায় মিছিল করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সফরে প্রধানমন্ত্রীর কাছ থেকে অন্তত ছয়টি দাবি পূরণের ঘোষণার অপেক্ষায় আছেন তিস্তা, ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত জেলাটির বাসিন্দারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট আসছেন তারেক রহমান। প্রিয় প্রধানমন্ত্রীকে বরণ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলাবাসী। জেলাবাসীর নানান দাবি পূরণে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ সফর উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও প্রশাসনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে আর তাঁর কথা শুনতে অধীর আগ্রহে রয়েছেন এ জনপদের মানুষ।

এদিকে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনার স্বপ্ন দেখালেও তা কার্যকর করেনি। তাই এটি বাস্তবায়নের আশায় বুক বেঁধেছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করেন রংপুরের ৮ জেলার মানুষ। সেই আন্দোলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন। তাই প্রধানমন্ত্রীর এ সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার দাবি উঠেছে তিস্তাপাড়ে।

লালমনিরহাট বিমানবন্দর চালু করার দাবি দীর্ঘদিনের। সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও আমলা ইতিমধ্যে কয়েক দফায় পরিদর্শনও করেছেন। সেটি চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চান এ অঞ্চলের মানুষ।

চরাঞ্চলে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দীর্ঘদিনের। বিগত সরকারের সময় জমি নির্বাচন করলেও তা আলোর মুখ দেখেনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেই অর্থনৈতিক অঞ্চল ঘোষণার দাবি তুলছেন জেলাবাসী।

রেললাইন থাকলেও বন্দরের পণ্য পরিবহনে নেই ট্রেন। সেই পণ্যবাহী ট্রেন পুনরায় চালুর দাবি উঠেছে। এ ছাড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে করবে—এমন ঘোষণা প্রধানমন্ত্রীর কাছ থেকে চান স্থানীয়রা।

কৃষির উন্নতিকল্পে ভুট্টাজাত কারখানা লালমনিরহাটে করার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি। স্বল্প মজুরির শ্রমিকখ্যাত চরাঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার দাবি তুলেছেন তিস্তাপাড়ের মানুষ।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতা শফিয়ার রহমান বলেন, ‘আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করবেন।’

জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সফরের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাঁকে বরণ করতে প্রস্তুত জেলাবাসী।

বিএসএফের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনকে পিটিয়ে বাংলাদেশে পুশ ইনের অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ধনেশ্বর বর্মণ (৫৫) নামের এক ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ।

লালমনিরহাটে সার পাচারের চেষ্টা, ব্যবসায়ীকে ৭ দিনের কারাদন্ড

লালমনিরহাটে সার অবৈধভাবে অন্যত্রে পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)…

ভালো পোশাক-চেহারায় নয়, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ: ত্রাণমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, টাকা দেখে মসজিদের সভাপতি নির্বাচন করা হয়, কিন্তু সেই টাকার উৎস খোঁজ নেওয়া হয় না। ঘুষের টাকা, মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না। মাদক সেবন ও নামাজ আদায় একসঙ্গে চলতে পারে না।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন কাল, ৬ দাবি

প্রকাশ: ০১:২৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬