ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শহরের গার্ডেন সিটি ভবনের সামনে এই ঘটনা ঘটে।

হামলা ও ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ফেনী মডেল থানা-পুলিশ সদস্যদের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। তিনি জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ইমান আলী সওদাগর বাড়ির কামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে ফেনী শহরের গার্ডেন সিটি ভবনের ১৬ তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ক্ষুব্ধ জনতা গার্ডেন সিটি ভবনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

সংবাদ পেয়ে ফেনী মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই ফ্ল্যাট থেকে পারভেজ ও তাঁর স্ত্রীকে আটক করে। তবে তাদের নিচে নামিয়ে পুলিশের গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা চড়াও হয়ে পারভেজকে মারধর শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক ব্যক্তিদের গাড়িতে তোলার পরও জনতা লাঠিসোঁটা, ইটপাটকেল ও ডিম নিক্ষেপ করতে থাকেন। ইটপাটকেলের আঘাতে পুলিশের পিকআপ ভ্যানটির সামনের কাচ ও অংশবিশেষ ভেঙে যায়। এ সময় উত্তেজনা ও বিশৃঙ্খলার মধ্যে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাজেদ কামাল ও কনস্টেবল বানু দাশসহ অন্তত চারজন আহত হন।

ঘটনার বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবক ও তাঁর স্ত্রীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

ওসি বলেন, ‘আটকদের গাড়িতে তুলে থানায় আনার পথে উত্তেজিত জনতা হামলা চালায়, এতে পুলিশের গাড়ির আংশিক ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।’

বেদেপল্লিতে পুলিশের অভিযান, টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার

ফেনী শহরতলির লালপোল বেদেপল্লিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০টি ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানে মাদক কারবারের মূল নিয়ন্ত্রকেরা ধরা পড়েননি।

ফেনীতে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ফেনীর দাগনভূঞায় ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সাবেক জেলা ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারী বলে জানা গে

অবৈধ সম্পদের অভিযোগ, ফেনীর সাবেক এমপি ও মেয়রের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, পরশুরাম পৌরসভার সাবেক মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ও তাঁর স্ত্রী লুৎফুর নাহার চৌধুরীর বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।

জনপ্রিয় টার্গেট

ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর

প্রকাশ: ০৯:১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬