ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের ব্র্যান্ড গড়ে তুলতে চান জাছমা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সংসারের এমন দুর্দিনে কী করবেন, ভেবে পাচ্ছিলেন না তিনি। এ সময় ইউটিউবে ভার্মি কম্পোস্ট ও জৈব সার তৈরির পদ্ধতি দেখে নতুন সম্ভাবনার সন্ধান পান। কিন্তু হাতে কোনো পুঁজি ছিল না। শেষ পর্যন্ত বাড়ির হাঁস-মুরগি ও ছাগল বিক্রি করে জোগাড় করেন ২৫ হাজার টাকা। সেই সামান্য পুঁজি নিয়ে ২০২৩ সালে বাড়ির আঙিনায় শুরু করেন ভার্মি কম্পোস্ট ও জৈব সার উৎপাদনের কাজ। টানা ছয় মাস পর প্রথম আয়ের মুখ দেখেন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে উৎপাদন ও বিক্রি। আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখন প্রতি মাসে তিনি কর্মচারীদের বেতন দিয়েও ৪০-৫০ হাজার টাকা আয় করেন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবুওছিমদ্দিন পাড়ার বাসিন্দা জাছমা আক্তার এখন একজন সফল নারী উদ্যোক্তা। তাঁর গড়ে তোলা জাছমা ভার্মি কম্পোস্ট ও জৈব সার সেন্টারে প্রতিবছর উৎপাদিত হচ্ছে প্রায় ৯৬ টন জৈব সার। জেলার বিভিন্ন এলাকায় এসব সার বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটিতে এখন নারী ও পুরুষ মিলে আটজন কাজ করছেন। শুধু নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি করেননি জাছমা, তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে জেলার বিভিন্ন এলাকার অনেকেই এখন নিজ উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন।

দুই কন্যাসন্তানের মা জাছমার বড় মেয়ের বয়স আট বছর, ছোট মেয়ের বয়স পাঁচ। সংসারের যাবতীয় কাজ সামলে প্রতিদিন সময় দেন নিজের প্রতিষ্ঠানে। জৈব সার তৈরি থেকে বিক্রি সবকিছুতে রয়েছে তাঁর সরাসরি সম্পৃক্ততা।

তবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হলেও নতুন এক সমস্যায় পড়েছেন জাছমা। নিজের নামে জৈব সার প্যাকেটজাত করার প্রয়োজনীয় অনুমোদন না থাকায় কাঙ্ক্ষিতভাবে ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠান তাঁর উৎপাদিত সার কিনে নিজেদের নামে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে আগ্রহী। এতে উৎপাদনের মূল উদ্যোক্তা হিসেবে নিজের পরিচিতি ও আর্থিক লাভ দুটিই সীমিত থেকে যাচ্ছে।

জাছমা আক্তার বলেন, ‘অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এখন বছরে প্রায় ৯৬ টন সার উৎপাদন করি। আমার নামে নিবন্ধন ও প্যাকেটজাত করার অনুমোদন পেলে নিজস্ব ব্র্যান্ডে সার বিক্রি করতে পারতাম। এতে আমি যেমন বেশি লাভবান হতাম, তেমনি আমার প্রতিষ্ঠানেরও পরিচিতি বাড়ত।’

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, ‘জাছমার মতো জেলার অনেক নারী এখন কৃষিকাজ ও উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি তাঁর ভার্মি কম্পোস্ট ও জৈব সার উৎপাদন কেন্দ্রটি ঘুরে দেখব। তিনি ঋণ নিতে আগ্রহী হলে কৃষি বিভাগ থেকে সহযোগিতা করা হবে।’

নিজের নামে সার প্যাকেটজাত ও বাজারজাত করার অনুমোদনের বিষয়ে তিনি বলেন, ‘জাছমা যথাযথ নিয়ম মেনে আবেদন করলে তাঁকে সার্বিক সহযোগিতা করা হবে।’

একসময় সংসারের অনিশ্চয়তা কাটাতে ২৫ হাজার টাকা পুঁজি নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন জাছমা, আজ সেই উদ্যোগে বছরে উৎপাদিত হচ্ছে ৯৬ টন জৈব সার। আটজনের কর্মসংস্থানের পাশাপাশি অন্য নারীদেরও উদ্যোক্তা হওয়ার পথ দেখাচ্ছেন তিনি। এখন তাঁর স্বপ্ন নিজের নামে জৈব সারের একটি স্বতন্ত্র ব্র্যান্ড প্রতিষ্ঠা করা।

এআই নীতি কমিটিতে নারী না থাকার প্রতিবাদ

এআই নীতি কমিটিতে নারী না থাকার প্রতিবাদ

সরকারঘোষিত এআই নীতি কমিটিতে কোনো নারী না রাখা এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘স্বামী-স্ত্রী দুজনের চাকরি করা’-সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার সংগঠন ‘নারীপক্ষ’। নারীবর্জিত এই কমিটি নারীদের স্বার্থ কতটা দেখবে, তা নিয়েও সন্দিহান নারী অধিকার সংগঠনটি। না

জলবায়ু পরিবর্তন বিপন্ন করছে নারীর জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা

ব্রিটিশ সাংবাদিক ও নারীবাদী লেখক নাতাশা ওয়াল্টার তাঁর নতুন বই ‘ফেমিনিজম ফর আ ওয়ার্ল্ড অন ফায়ার’-এ জলবায়ু পরিবর্তন, নারীবাদ ও নারী অধিকারের যোগসূত্র তুলে ধরেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত বইটি নিয়ে লন্ডনের একটি ক্যাফেতে ‘দ্য গার্ডিয়ান’-এর সঙ্গে কথা বলেন তিনি।

প্রবীণদের পাশে জাপানের ইয়াকুল্ট লেডিরা

প্রবীণদের পাশে জাপানের ইয়াকুল্ট লেডিরা

বয়স্ক নাগরিকদের সংখ্যা দিন দিন বাড়ছে জাপানে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশের বয়স ৬৫ বছরের ওপরে। দিনে দিনে সেখানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। সঙ্গে পাল্লা দিয়ে তীব্র হচ্ছে বয়স্কদের একাকিত্ব ও নিঃসঙ্গতা। এই সামাজিক সংকট মোকাবিলায় নীরবে কিন্তু অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছেন একদল নারী…

জনপ্রিয় টার্গেট

নিজের ব্র্যান্ড গড়ে তুলতে চান জাছমা

নিজের ব্র্যান্ড গড়ে তুলতে চান জাছমা

প্রকাশ: ০৯:৪২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬