গাঁজাসহ আটক ও ফেসবুকে কটাক্ষ, যুবদলের দুই নেতা বহিষ্কার-অব্যাহতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বহিষ্কৃত নেতা হলেন বগুড়া শহর যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি কামরুজ্জামান রনি। অব্যাহতি পাওয়া নেতা হলেন শহর যুবদলের সদস্য জিতু শেখ।

গতকাল মঙ্গলবার শহর যুবদলের দপ্তর সম্পাদক সজল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

যুবদল সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা একটি গাঁজার আসরে অভিযান চালান। এ সময় ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে যুবদল নেতা কামরুজ্জামান রনিও ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে কামরুজ্জামান রনিকে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কামরুজ্জামান রনিকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে জিতু শেখকে শহর যুবদলের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বগুড়ায় পাসশূন্য কলেজের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের উত্তেজনা

বগুড়ার গাবতলীতে একটি কলেজের পরিচালনা কমিটি ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক পক্ষের আয়োজিত মানববন্ধনে অপর পক্ষের বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন।

সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সিমলা আবাসিক হোটেল তালাবদ্ধ করে দেওয়া হয়।

অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আসাদুল ইসলাম (২৬) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর পরিচিত রিয়াদ হোসেন (২১) ও রিয়াদের নানি রেহানা বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অটোরিকশা দখল করে বিক্রি করার উদ্দেশে আসাদুলকে হত্যা করেন রিয়াদ।

জনপ্রিয় টার্গেট

ইসরায়েল ইস্যুতে নির্বাচনী চাপ, মার্কিন পররাষ্ট্রনীতিতে ঐতিহাসিক বাঁক

গাঁজাসহ আটক ও ফেসবুকে কটাক্ষ, যুবদলের দুই নেতা বহিষ্কার-অব্যাহতি

প্রকাশ: ০৯:৪৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬