০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় এঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। দুপুরের পর শ্রমিকেরা বাসায় ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয় বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন পোশাকশ্রমিকেরা। খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা নরসিংহপুরে হা-মীম গ্রুপের একটি কারখানার সামনে রাখা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।

এদিকে, বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কসহ বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকেরা পিকার্ড বাংলাদেশ লিমিটেড, জনরন সোয়েটার লিমিটেড, ফেরারি গার্মেন্টস লিমিটেড, ডেনিটেক্স লিমিটেড, আনলিমা টেক্সটাইল লিমিটেড, আল ইসলাম টেক্সটাইল লিমিটেড ও জি.কিউ. ইন্ডাস্ট্রিজের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও লাঠি নিক্ষেপ করেন। এতে অন্তত ১২ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ আশুলিয়ার ২৬৪টি কারখানা কর্তৃপক্ষ সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকেরা সড়কে নেমে এলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

নিউ এজ পোশাক কারখানার এক শ্রমিক বলেন, ‘গতকাল রোববারের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের কারখানার দুই শ্রমিককে আটক করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে শ্রমিকেরা একযোগে কারখানা থেকে বের হয়ে যান।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এজ পোশাক কারখানার দুই শ্রমিককে আটকের প্রতিবাদে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে গ্রেপ্তারের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।’

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের মুখে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কর্তৃপক্ষ ২৬৪টি কারখানায় ছুটি ঘোষণা করে। দুপুরের পর শ্রমিকেরা বাসায় ফিরে গেলে পরিস্থিতি শান্ত হয়।

ঢাকার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, পোশাকশিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

ঢাকা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান সোমবার আশুলিয়া ও সাভারের শিল্পাঞ্চল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, মজুরি বোর্ড গঠনের পরও যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন, তাঁদের উদ্দেশ্য ভিন্ন। যারা এ পরিস্থিতি তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের ইন্ধনদাতাসহ সব তথ্য পুলিশের কাছে রয়েছে।

কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০টি ডাইং ও ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশগত ছাড়পত্র না থাকা, অবৈধভাবে সংযোগ নেওয়া, কারখানায় তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) না থাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে এসআরবি-২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে সাতজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

প্রকাশ: ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬