আলতাদীঘি উদ্যান: নষ্ট হচ্ছে উপড়ে পড়া শালগাছ, চুরিও যাচ্ছে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

বান্দা বন বিট অঞ্চলের আওতায় ধামইরহাট ইউনিয়নের জয়জয়পুর এলাকায় ২৬৪ দশমিক ১২ হেক্টর এলাকা নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে এই শালবন।

সরেজমিনে বনের পূর্ব-পশ্চিম ও উত্তর দিকে তাকালে দেখা যায়, বনের বিভিন্ন জায়গায় পড়ে আছে অনেক গাছ। এগুলোর অধিকাংশ ডালপালা কাটা ও ছালবাকল তোলা। দীর্ঘদিন মাটিতে পড়ে থেকে গাছগুলো নষ্ট হচ্ছে। এ ছাড়া বনের ভেতরে দীঘির পশ্চিম পাড়ে অর্ধশতাধিক মৃত শালগাছ দাঁড়িয়ে রয়েছে। সেগুলোর ব্যাপারেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, বন বিভাগের উদাসীনতার কারণে এই মরা শালগাছগুলো আড়াই বছর ধরে রোদে পুড়ে ও বৃষ্টির পানিতে ভিজে ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা জানান, প্রাকৃতিক এই সম্পদ রক্ষা ও পর্যটনশিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় আলতাদীঘি শালবনকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। বর্তমানে নজরদারি ও সঠিক পরিকল্পনার অভাবে দুষ্কৃতকারী ও বনখেকোদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বনটি।

এক বাসিন্দা জানান, বন বিভাগের কর্মচারীদের সঙ্গে স্থানীয় প্রভাবশালীদের সম্পর্ক রয়েছে। লোকবলসংকটের কথা বলে ঝড়ে উপড়ে পড়া গাছ দীর্ঘদিন ধরে ফেলে রাখে বন বিভাগ। এরপর সুযোগ বুঝে গভীর রাতে চলে গাছ চুরির মচ্ছব।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বন বিট কর্মকর্তা আনিসুর রহমান জানান, গত বছর ঝড়ে আকাশমনি, ইউক্যালিপটাস ও কিছু শালগাছ উপড়ে পড়েছিল। লোকবল ও শ্রমিকসংকটের কারণে তা কাটা সম্ভব হয়নি।

রাজশাহী সামাজিক বন বিভাগের আওতাধীন নওগাঁর পাইকবান্দা রেঞ্জের বর্তমান রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফরহাদ জাহান বলেন, ‘গত বছর ঝড়ের কারণে বেশ কিছু গাছ মাটিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি তালিকা করে রাজশাহী বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গাছ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।’

ইউএনও কাজী তাহমিনা সারমিন বলেন, ‘আলতাদীঘি শালবনের বিষয়ে নানা অভিযোগ এর আগে আমার কাছে এসেছে। কিন্তু শালবনের ভেতরে গাছ পড়ে নষ্ট এবং চুরির বিষয়ে বন বিভাগ কিছুই জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।’

সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি…

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না…

২৫ বছর বয়সী সাকিন হোসেন কাজ করতেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমি ও স্যাটেলাইট গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে। তাঁর প্রাণচাঞ্চল্যের আড়ালে যে একবুক অভিমান আর মানসিক যন্ত্রণা লুকিয়ে ছিল, তা হয়তো টের পায়নি কেউ। গত ১৬ জুলাই রাতে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে চিরতরে বিদায় নেন তরুণ উদীয়মান…

জনপ্রিয় টার্গেট

আলতাদীঘি উদ্যান: নষ্ট হচ্ছে উপড়ে পড়া শালগাছ, চুরিও যাচ্ছে

প্রকাশ: ০২:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬