দক্ষিণখানের কুরআনের ধ্বনি হিফজ মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণখানে হিফজ সমাপনী ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ২৬৯ বার পঠিত হয়েছে

রাজধানীর দক্ষিণখানের চৌয়ারীরটেক এলাকায় অবস্থিত “কুরআনের ধ্বনি হিফজ মাদ্রাসা”-য় কোরআন ছবক ও হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান এবং ইসলাহী মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক মোঃ হেলাল তালুকদার।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি ও বিশিষ্ট শায়খুল হাদীস আল্লামা রুহুল আমীন খান উজানী। এছাড়াও স্থানীয় আলেম-ওলামা, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে হিফজ সম্পন্নকারী ছাত্রদের সম্মাননা হিসেবে পাগড়ী পরিয়ে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সনদ ও উপহারও তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের এই অর্জনে অভিভাবকদের মাঝেও আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেলাল তালুকদার বলেন, কোরআনের শিক্ষা মানুষকে নৈতিকতা, মানবতা ও শান্তির পথে পরিচালিত করে। তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে দ্বীনি শিক্ষার গুরুত্ব অনেক বেশি। তাই নতুন প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করতে সকলকে এগিয়ে আসতে হবে।

প্রধান মেহমান আল্লামা রুহুল আমীন খান উজানী তাঁর বক্তব্যে বলেন, একজন হাফেজে কোরআন শুধু একটি পরিবারের নয়, বরং পুরো সমাজের গর্ব। কোরআনের হেফাজতকারীরা ইসলামের প্রকৃত সৌন্দর্য ও আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কোরআন মুখস্থ করার পাশাপাশি তার শিক্ষা ও আদর্শ বাস্তব জীবনে অনুসরণ করতে হবে।

বক্তারা আরও বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে একটি আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব। তারা হিফজ শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানজুড়ে ইসলামী আলোচনা, দোয়া ও নসিহতমূলক বক্তব্য পরিবেশিত হয়। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, “কুরআনের ধ্বনি হিফজ মাদ্রাসা”, চৌয়ারীরটেক, ফায়দাবাদ, তুরাগ, জনপদ-২, দক্ষিণখান, ঢাকা-১২৩০-এর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি ধর্মীয় আবহ, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় উপস্থিত অতিথি ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

দক্ষিণখানের কুরআনের ধ্বনি হিফজ মাদ্রাসায় হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও ইসলাহী মাহফিল অনুষ্ঠিত

দক্ষিণখানে হিফজ সমাপনী ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ: ০১:২২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬