ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর বেণী বাজার মোড় এলাকায় যাতায়াত পরিবহনের একটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

বাসচালক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পরপর দুটি বিস্ফোরক নিক্ষেপ করে। মুহূর্তেই বাসের সামনের কাচে আগুন ধরে যায়। এ সময় তিনি দ্রুত বাসটি থামিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। বাসে যাত্রীর সংখ্যা কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, একটি আরওয়ান ৫ ও একটি ডিসকভার মোটরসাইকেলে করে ছয় দুর্বৃত্ত এসে এ হামলায় অংশ নেয়। হামলার কিছুক্ষণ আগেও তাদের ওই সড়কে মহড়া দিতে দেখা যায়। পরে তারা ফিরে এসে বিকট শব্দে একটি ককটেল ও একটি পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে নবদম্পতিসহ অর্ধশতাধিক, মৃত্যু ১

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে নবদম্পতিসহ ৬০ জনের বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কিরণ মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৭ কিলোমিটার ম্যারাথন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন সাত শতাধিক মানুষ। নিয়মিত হাঁটা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়।

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

কোথাও পার্ক করে রাখা মোটরসাইকেল মুহূর্তেই উধাও, কোথাও ব্যস্ত সড়কে ছিনতাই। আবার পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ মহড়া। তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে ঘটছে মারামারি, সংঘর্ষ, এমনকি প্রাণহানির ঘটনাও। এ পরিস্থিতি বদলাতে কিশোরগঞ্জ শহরজুড়ে স্থাপন করা হচ্ছে ২৫০টি সিসিটিভি ক্যামেরা।

জনপ্রিয় টার্গেট

‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’

ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রকাশ: ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬