আজ শুক্রবার ভোরে নিয়মিত টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা ৬-৭ জন শিকারি সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দপ্তরি মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিয়মিত টহলে বের হন। এ সময় বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় একটি ট্রলার দেখতে পেয়ে সেটিকে থামার নির্দেশ দেন তাঁরা।
বনরক্ষীদের দেখতে পেয়ে ট্রলারে থাকা শিকারিরা ট্রলারটি সুন্দরবনের তীরে রেখে লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। এ সময় সাগরের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যেতে শুরু করলে বনরক্ষীরা দ্রুত অভিযান চালিয়ে আংশিক ডুবে থাকা ট্রলারটি উদ্ধার করে শেলারচর টহল ফাঁড়িতে নিয়ে যান।
পরে ট্রলারে তল্লাশি চালিয়ে চারটি বস্তায় থাকা বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। ট্রলারটি ডুবে যাওয়ায় শিকারিদের ব্যবহৃত কিছু জাল ও অন্যান্য সরঞ্জাম সাগরে ভেসে যায় বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, আজ শুক্রবার ভোরে সুন্দরবনে হরিণ শিকারিদের একটি অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় একটি শিকারি চক্র ককশিটভর্তি ফাঁদসহ হরিণ শিকারের উদ্দেশ্যে সাগরপথে নারিকেলবাড়িয়া এলাকায় গিয়েছিল। বনরক্ষীরা সাগরে আংশিক ডুবে থাকা অবস্থায় ট্রলারটি উদ্ধার করেন। এ ঘটনায় শিকারিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
পটুয়াখালী শহরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 

























