কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে বিদেশি মদ রয়েছে। পরে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফটের কর্মকর্তারা নজরদারি জোরদার করেন।
ফ্লাইটটি সকাল ১০টা ৪৩ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় সন্দেহভাজনদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে আজমল হকের ব্যাগ থেকে ১০ লিটার, মোজাম্মেল হক ভূঁইয়ার ব্যাগ থেকে ৭ লিটার, মো. ইমরানের ব্যাগ থেকে ৬ লিটার, বাবুল মিয়ার ব্যাগ থেকে ৬ লিটার, মো. নাফিজ সাবাতের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার, আল আমিন শেখের ব্যাগ থেকে ৩ দশমিক ৫০ লিটার এবং সাদ্দাম হোসেনের ব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, সাত যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
একই আন্তর্জাতিক ফ্লাইটে আসা একাধিক যাত্রীর কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মদ উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।
আটক মদের বিষয়ে প্রচলিত কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাটি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না এবং এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৪ জন চিকিৎসা নিয়েছে।
পুলিশ জানায়, গত ১৯ জুন ভোরে ১০ থেকে ১২ জনের একটি দল সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সের সামনে আসে। তারা বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান বসিয়ে সেখানে কৌশলে জটলা তৈরি করে। একপর্যায়ে পাশের একটি স্বর্ণের দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে। পরে ওই দোকানের ভেতর দিয়ে কারুশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের…
দৈনিক টার্গেট 






















