আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এ প্রশিক্ষণের আয়োজন করেছে। এতে চরবাগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ নিচ্ছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমানের পরিবর্তনে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকেরা জানান, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো ব্যবহারিক প্রশিক্ষণ নেওয়ার পর যুবকেরা স্থানীয়ভাবে কাজ করার পাশাপাশি নিজ উদ্যোগে দোকান বা ছোট ব্যবসা গড়ে তুলতে পারবেন। এতে তাঁদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার যুবকদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণার্থীদের কয়েকজন জানান, সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থানের সুযোগ তুলনামূলক কম। ফলে অনেক যুবকের ঝুঁকিপূর্ণ বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ ধরনের প্রশিক্ষণ তাঁদের বৈধভাবে আয় করার সুযোগ তৈরি করবে।
প্রশিক্ষণার্থী মো. রাজু বলেন, ‘প্রশিক্ষণ নিয়ে আমরা ইলেকট্রিক্যালের কাজ করতে পারব। চাইলে নিজের দোকান দিতে পারব, আবার বিভিন্ন বাসাবাড়িতেও কাজের সুযোগ পাব। প্রশিক্ষণ শেষে সনদ পেলে ভবিষ্যতে বিদেশে গিয়েও এ দক্ষতা কাজে লাগিয়ে ভালো আয় করার সুযোগ থাকবে।’
আরেক প্রশিক্ষণার্থী মেহেদী হাসান বলেন, ‘বিজিবির উদ্যোগে বিনামূল্যে এ ধরনের প্রশিক্ষণ পাওয়া আমাদের জন্য বড় সুযোগ। আমরা প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।’
বিজিবি জানায়, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা গেলে তাঁদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি আত্মনির্ভরশীলতা বৃদ্ধির মাধ্যমে সীমান্তকেন্দ্রিক অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রবণতাও কমানো সম্ভব হবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহিনুর রহমান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং চরবাগডাঙ্গা বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহর মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে আলোচিত ডনকে আটক করা হয়েছে। এটিকে মামলার তদন্তে অগ্রগতি হিসেবে উল্লেখ করে তাঁরা দাবি করেন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে।
মনোয়ারা বেগম বলেন, ‘এই টাকাডা আছিল আমার শেষ সম্বল। স্বামী নাই, কামকাজও নাই। মেয়েগো বিয়া দিছি অনেক কষ্টে। দশ বছর ধরে একটু একটু কইরা টাকা জমাইছি। ভাবছিলাম, বিপদের সময় এই টাকাডা কাজে লাগামু। অহন সব শেষ হইয়া গেল। অহন আমি কী করমু?’
মেয়েকে বিয়ে দেবেন বলে জমি বিক্রির টাকা নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে ফিরছিলেন ইসমাইল হোসেন (৫০)। রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয় তাঁর মরদেহ। এ ঘটনায় বাসচালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক টার্গেট 



















