রাজধানী ঢাকায় আজও নানা রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক আয়োজনকে কেন্দ্র করে সড়কে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ যাত্রীরা।
দিনের শুরু থেকেই কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে কর্মসূচি থাকায় যানজটের ঝুঁকি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই আগে থেকেই বিকল্প পরিকল্পনা নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা।
বিএনপির কর্মসূচি
বৃহস্পতিবার সকালে গুলশানের হোটেল লেকশোরে অনুষ্ঠিত হচ্ছে অর্থনীতি বিষয়ক সেমিনার। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
জামায়াতের কর্মসূচি
বিকেল ৩টা ৩০ মিনিটে একই স্থানে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভা। ‘পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত বৈধতা ও জাতীয় নির্বাচন’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিজিবির কর্মসূচি
এছাড়া রাজধানীতে আজ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের ব্রিফিং। বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে এ যৌথ সংবাদ সম্মেলন হবে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, একাধিক কর্মসূচি একই দিনে এবং গুরুত্বপূর্ণ সড়কে হওয়ায় যানজটের আশঙ্কা থাকছে। তাই বিকল্প রুট ব্যবহার বা প্রয়োজন ছাড়া যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক টার্গেট 




















