স্মরণসভায় খুরশেদ আলম বলেন, ‘আমাদের বর্তমান যে ভিসি, সে জীবনে বিএনপি করেছে? একদিন মীর নাসিরের (মীর হেলালের বাবা, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী) পায়ে ধরে শিক্ষক হয়েছেন, আরেক দিন তাঁর ছেলেকে পায়ে ধরে ভিসি হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কাউকে পরোয়া করি না আমি। জীবনে যা কিছু আছে, আলহামদুলিল্লাহ। কেউ কিছু দেবে, এটা বিশ্বাসও করি না। আমি কোনো নেতাকে বিশ্বাস করি না যে আমার নেতা আমার জন্য এটা করবেন। আমার আল্লাহ আমার জন্য করবেন। আমি স্পষ্ট কথা বলি।’
এ সময় তিনি আরও বলেন, ‘যে লোককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি চেনেন না, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি। অভাগা, হতভাগা।’
এ বিষয়ে জানতে চাইলে খুরশেদ আলম বলেন, ‘এ বিষয় নিয়ে আমি আর কী বলব। ওই দিনের ১৪ মিনিটের বক্তব্যে বিস্তারিত বলেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি যে রক্ত-মাংসে আওয়ামী লীগ, এটার বিভিন্ন রেফারেন্স আমি ওই দিন দিয়েছি।’
এদিকে খুরশেদ আলমের বক্তব্যের বিষয়ে চবি শাখা ছাত্রদলের একাধিক জ্যেষ্ঠ নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান উপাচার্যের কর্মকাণ্ডে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের অভিযোগ, উপাচার্য ছাত্রদলের নির্যাতিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করছেন না। তাঁদের একজন নেতা ২২ বার মৌখিক পরীক্ষায় অংশ নিয়েও চাকরি পাননি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও প্রতিবার মৌখিক পরীক্ষায় তাঁকে আটকে দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
তাঁদের ভাষ্য, এসব বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশেদ আলম।

দৈনিক টার্গেট 
























