০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ পণ্য আমদানিতে ছাড়, ৯০ দিনের বাকিতে এলসি সুবিধা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ সুবিধার কথা জানানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরবরাহকারী বা ক্রেতার ঋণের (সাপ্লায়ার্স ক্রেডিট/বায়ার্স ক্রেডিট) আওতায় এসব পণ্য সর্বোচ্চ ৯০ দিনের বাকিতে বিলম্বিত পরিশোধের শর্তে আমদানি করা যাবে।

সার্কুলার অনুযায়ী, বাকিতে আমদানির সুবিধা পাওয়া পণ্যগুলো হলো—চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এ নির্দেশনা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এ বিষয়ে অন্যান্য বিদ্যমান নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

ব্যয় সংকোচনের নতুন উদ্যোগ: আপ্যায়ন-অনুষ্ঠানের ব্যয়ে লাগাম

রাজস্ব আদায়ে ঘাটতি, বাজেটের ক্রমবর্ধমান চাপ এবং ঋণনির্ভরতা—সব মিলিয়ে সরকারি অর্থ ব্যবস্থাপনায় আরও সতর্ক হতে হচ্ছে সরকারকে। একদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, অন্যদিকে বাড়ছে সরকারের পরিচালন ব্যয়।

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। খসড়া চূড়ান্ত হওয়ার পর উচ্চপর্যায়ে আনুষ্ঠানিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হবে।

জনপ্রিয় টার্গেট

ইমরানের শারীরিক অবস্থা নিয়ে নতুন উদ্বেগ

১০ পণ্য আমদানিতে ছাড়, ৯০ দিনের বাকিতে এলসি সুবিধা

প্রকাশ: ০২:৪২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬