গ্রেপ্তার নুরুল আলম কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।
মামলার অভিযোগের বিবরণে বলা হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হওয়ার সুবাদে নুরুল আলম দীর্ঘদিন ধরে আবাসিক ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রীটি পড়ালেখা করছিল। এ সময় নুরুল আলম কৌশলে তাকে পড়ার কক্ষ থেকে শোয়ার কক্ষে নিয়ে যান। সেখানে তাকে শ্লীলতাহানি করেন। পরে সে বিষয়টি তার মাকে জানায়। খবর পেয়ে ছাত্রীর মা মাদ্রাসায় গিয়ে মেয়ে ও তার সহপাঠীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন।
স্থানীয়দের ভাষ্য, নুরুল আলম এর আগেও মাদ্রাসার একাধিক ছাত্রীর সঙ্গে এ ধরনের অশোভন আচরণ করেছেন।
ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নুরুল আলমকে একমাত্র আসামি করে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাঁকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধ ছড়িয়ে পড়ায় আবার ২১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে শ্রেণিকক্ষে কী ধরনের ঝাঁজালো গন্ধ ছড়িয়েছিল এবং এর উৎস কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
‘মোজো’ সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের প্রতিটি মুহূর্তের সঙ্গী হওয়ার পাশাপাশি যে কোনো সংকট ও মানবিক বিপর্যয়ে মানুষের পাশে থাকাই মোজো-এর অন্যতম অঙ্গীকার। মানবিক কাজে পাশে থাকার এই দায়বদ্ধতার ধারাবাহিকতায় এবার প্রতিবেশী দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বেভারেজ ব্র্যান্ড ‘মোজো’।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া তিনটি বিতর্কিত ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডাকসুর ‘ডিইউ ইভ্যালুয়েশন’ নামের একটি নতুন ওয়েবসাইট চালু, অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ নামের দুটি স্মৃতিস্তম্ভ স্থাপন…
দৈনিক টার্গেট 



















