০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

পুলিশ জানায়, গতকাল শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোহাগ ও স্বপনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহাগের নিকট থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত ১৯ অক্টোবর মধ্যরাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামে মোবাইল ব্যাংকিং এজেন্ট নুর মোহাম্মদকে (৩৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মোবাইল ফোনের অবস্থান ও ব্যবহার নজরদারি শুরু করে পুলিশ। সেই সূত্র ধরে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের কাছ থেকে ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ রোববার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। ছিনতাই হওয়া টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।’

কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মা। আজ বৃহস্পতিবার ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ছয় মাস বেতন বন্ধ, ক্ষোভে মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করলেন শিক্ষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে সুপারিনটেনডেন্ট (সুপার) মো. সাইদুর রহমানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন সহকারী শিক্ষক-কর্মচারীরা। আজ সোমবার সকালে সুপারিনটেনডেন্টের কার্যালয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়।

মাদকাসক্ত ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা, প্রাণ বাঁচাতে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক মামলায় কারাভোগের পর মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজু মিয়া (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। ছেলের এমন হুমকিতে প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে নাতিকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা নাসিমা বেওয়া। জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না

জনপ্রিয় টার্গেট

ভূরুঙ্গামারীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশ: ১০:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬