অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্যদ্রব্য তৈরি ও সংরক্ষণের ক্ষেত্রে অস্বাস্থ্যকর পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং পরিচ্ছন্নতার ঘাটতি পাওয়া যায়। এসব কারণে আনন্দ ফুডকে ৫০ হাজার এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, ‘খাদ্যদ্রব্য তৈরি, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

দৈনিক টার্গেট 





















