বিতাড়িত হওয়ার ২ বছর পর কলেজে ফিরলেন অধ্যক্ষ, লাঞ্ছিত হয়ে ফের বিদায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

কলেজের একটি সূত্র বলছে, ২০২৪ সালের আগস্টের শেষ দিকে স্থানীয়দের আন্দোলনের মুখে কলেজ ছাড়তে বাধ্য হন অধ্যক্ষ। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পান কলেজের অপর শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান। সেই থেকে আব্দুল লতিফ বাড়িতে বসেই বেতন-ভাতা গুনছেন। সম্প্রতি কলেজে ল্যাব সহকারী পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০২৭ সালের বছরের মাঝামাঝি সময়ে অফিস সহায়কের একটি পদও খালি হবে। কিন্তু অধ্যক্ষ থাকা অবস্থায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেই নিয়োগ দিতে পারেন না। এই নিয়োগ সম্পন্ন করতেই অধ্যক্ষ আব্দুল লতিফকে কলেজে ফেরানোর চেষ্টা করা হয়েছে।

অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, গত ফেব্রুয়ারি মাসে আমি কলেজ সভাপতি মঈনুল ইসলামের সঙ্গে দেখা করে কলেজে ফেরার আবেদন করি। সাত মাস পর গত ৮ সেপ্টেম্বর তিনি আমাকে একটি চিঠি দেন। সেখানে বলা হয়েছে, ‘কলেজে ফেরা না ফেরা আপনার ব্যক্তিগত বিষয়।’ সভাপতির আপত্তি না থাকায় আমি গতকাল সকালে কলেজে যাই। শিক্ষকদের চিঠি দেখিয়ে চেয়ারে গিয়ে বসি। বেলা ১২টার দিকে ২০-৩০ জন লোক কলেজে এসে আমাকে বের করে দেন।

আব্দুল লতিফ আরও বলেন, বিষয়টি আমি সভাপতিকে জানালে তিনি উত্তরে বলেছেন, ‘আমাদের সঙ্গে পরামর্শ না করে আপনি এভাবে কলেজে যাবেন কেন’। এরপর আমি চলে এসেছি। কলেজের কোনো শিক্ষক বা শিক্ষার্থী আমার সঙ্গে খারাপ আচরণ করেননি।

অধ্যক্ষ অভিযোগ করে বলেন, কলেজে যাওয়ার আগে আমি রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কামাল হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, ‘যেহেতু আপনার কাছে চিঠি আছে। আপনি কলেজে থাকেন।’ পরে লোকজন এসে আমাকে বের করে দিতে চাইলে আমি কামাল হোসেনকে কল করি। কিন্তু তিনি কল রিসিভ করেননি।

অধ্যক্ষর দাবির বিষয়ে ইন্সপেক্টর কামাল হোসেন বলেন, ‘তিনি (অধ্যক্ষ) একবার কল করেছিলেন। কিন্তু এসব বিষয়ে কথা হয়নি। তা ছাড়া আমি গতকাল স্টেশনে ছিলাম না। আদালতে কাজ ছিল। কলেজে অধ্যক্ষকে লাঞ্ছিতর বিষয়ে কেউ জানায়নি। কোনো লিখিত অভিযোগও দেয়নি কেউ।’

এদিকে সভাপতি মঈনুল ইসলাম স্বাক্ষরিত গত ৮ সেপ্টেম্বর তারিখের একটি চিঠি প্রতিবেদকের হাতে এসেছে। চিঠিতে বলা হয়েছে, ‘গত ৪ মার্চ ২০২৬ আপনার পত্রের মাধ্যমে জানতে পারি আপনি বর্তমান অধ্যক্ষ পদে যোগদানের আবেদন করেছেন। বিষয়টি নিয়ে কলেজে পরিচালনা পর্ষদের সভা হয়েছে। তাতে জানতে পেরেছি, আপনি ২৯ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনিয়মিত ছুটি ভোগ করছেন। আপনার বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলা আছে। এমন অবস্থায় আপনার যোগদান করা বা না করা আপনার ব্যক্তিগত বিষয়।’

মামলার বিষয়ে অধ্যক্ষ লতিফ বলেন, ‘২০২৪ সালে ঢাকার যাত্রাবাড়ী থানায় শুনেছি আমার নামে একটি মামলা হয়েছে। এ ছাড়া আর কোনো মামলা নেই।’ কলেজে নতুন নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি নিয়োগ হবে। আমাকে কেউ বিস্তারিত জানায়নি।’

রাজগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, গতকাল সকালে কলেজে পৌঁছানোর আগে শুনি আব্দুল লতিফ আমার চেয়ারে বসে আছেন। এরপর আমি কলেজে যাইনি। সভাপতিকে ফোনে বিষয়টি জানাই। পরে কলেজে কি হয়েছে তা জানা নেই।

এই বিষয়ে জানতে রাজগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মঈনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে তাঁর সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আব্দুল লতিফ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের অনুসারী ছিলেন। সেই ক্ষমতাবলে তিনি রাজগঞ্জ বাজার কমিটির শীর্ষ পদেও ছিলেন। রাজগঞ্জ বাজার ও কলেজে তাঁর নিয়ন্ত্রণ ছিল। ফলে স্থানীয়দের রোষানলের কারণ হয়ে ওঠেন তিনি।

কলেজের একটি সূত্র বলছে, অধ্যক্ষ আব্দুল লতিফ একক সিদ্ধান্তে কলেজ পরিচালনা করলেও তখন কলেজে শিক্ষার্থীর উপস্থিতি ভালো ছিল। তাঁর বিদায়ের পর কলেজের শিক্ষাব্যবস্থা অনেকটা ভেঙে পড়েছে।

বিষয়টি স্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানও। তিনি বলেন, ‘২০২৪ সালের পর থেকে কলেজের এমন অবস্থা। এসব পরিবেশের কারণে শিক্ষার্থী হাজিরা কমে গেছে। তবে পরীক্ষার সময় সবাই হাজির থাকে।’

বরিশালের মুলাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৭০০ কেজি ওষুধ মেশানো পোয়া মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা মাছ মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। এ সময় মজিবুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন।

সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেয়। এতে আব্দুর রইচ সেরনিয়াবাতসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুর রইচ সেরনিয়াবাতকে…

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার নিয়ে প্রহসন না করে তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

জনপ্রিয় টার্গেট

ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েম

বিতাড়িত হওয়ার ২ বছর পর কলেজে ফিরলেন অধ্যক্ষ, লাঞ্ছিত হয়ে ফের বিদায়

প্রকাশ: ০৭:০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬