০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

শনিবার (৭ নভেম্বর) সকালে বাজিতপুর বাজারের গণনাট্য মঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রয়াত এ কে আমিনুল হকের স্ত্রী লায়লা আঞ্জুমান আরা বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লায়লা আঞ্জুমান আরা বেগম জানান, তাঁর প্রয়াত স্বামী এ কে আমিনুল হক সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে বাজিতপুর বাজারের প্রাণকেন্দ্রে নিজের নামে ‘আমিনুল হক সুপার মার্কেট’ এবং তাঁর নামে ‘লায়লা আঞ্জুমান আরা বেগম সুপার মার্কেট’ প্রতিষ্ঠা করেন। তবে বিগত সরকারের আমলে একটি প্রভাবশালী রাজনৈতিক পক্ষ মার্কেটটির ১৪ শতাংশ জমি দখলের চেষ্টা চালায়। এ সময় তাঁদের পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

লায়লা বেগমের অভিযোগ, জমির মালিকানা হস্তান্তরে রাজি না হওয়ায় ২০২০ সালের ৮ মার্চ রাতে পূর্ব বাজিতপুরে তাঁদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকা ও মার্কেটের মালিকানাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে যায়। পরে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে ২০২৪ সালের মার্চ মাসে ওই জায়গায় ‘রেজিয়া সুপার মার্কেট’ নামে একটি সাইনবোর্ড স্থাপন করা হয়। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে সরে যান বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৩ সাল থেকে ওই ১৪ শতাংশ জমির মালিকানা ও দখল তাঁদের পরিবারের রয়েছে। এ-সংক্রান্ত বৈধ কাগজপত্রও তাঁদের কাছে সংরক্ষিত আছে। জমির মালিকানা নিয়ে জালিয়াতির অভিযোগের প্রতিকার চেয়ে ২০২৩ সালে কিশোরগঞ্জের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন। এ ছাড়া একই জমি নিয়ে হাইকোর্টে দায়ের করা সিভিল রিভিশন মামলার পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

লায়লা আঞ্জুমান আরা বেগম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে আমি ও আমার পরিবার দীর্ঘদিন ধরে চরম হয়রানি ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি জমির প্রকৃত মালিকানা নির্ধারণ, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার চাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার ছেলে এ কে এম আরিফুল হক রনি, বাজিতপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তোফাজ্জল হোসেন বাদল এবং মার্কেটের কয়েকজন ব্যবসায়ী।

কিশোরগঞ্জে নানা অনিয়মে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে নামীদামি কোম্পানির নামে বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন।

জনপ্রিয় টার্গেট

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

প্রকাশ: ০৩:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬