ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে এলোপাতাড়ি গুলি: আহতদের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে সন্ত্রাসী রায়হানের পোস্ট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

ফেসবুক স্ট্যাটাসে রায়হান লিখেছেন, ‘যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় থাকেন, তাঁদের যদি টাকা-পয়সা সাহায্য লাগে আমাকে ইনবক্স করিয়েন। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোঁজখবর নিও গাড়ির ভিতরে কে আছে।’

অপর এক স্ট্যাটাসে রায়হান আরো লিখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ফটিকছড়ি বাসী। আমি রায়হান। গতকাল (সোমবার) রাতে ফটিকছড়ির সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে, আমাকে আওয়ামীপন্থী মনে করে আমার গাড়ি আটকাতে চেষ্টা করে কিছু বি এন পি নেতা। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই। অবশ্যই উনাদের সাথে আমার কোন ঝামেলা ছিলো না। শান্তভাবে যাচ্ছিলাম রাস্তা আটকাবি কেন?’

এদিকে ঘটনার পর রায়হানকে ধরতে অভিযান চালানোর একপর্যায়ে সোমবার রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে হ্যান্ডমাইক হাতে স্থানীয়দের সহযোগিতা চান হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ।

মসজিদের মাইকে রায়হানের অবস্থান জানিয়ে ঘোষণা দেওয়ার আহ্বান জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা ও মুখোশ পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে আসে। সেখানে পৌঁছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনীর দিকে চলে যায়। সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায় তারা।

এ ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন। তাঁরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁদের সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনার পর স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়ি যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে নিজেদের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাতে বাধ্য করেন তাঁরা।

তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক জানিয়েছেন, ওই অটোরিকশায় রায়হান ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, সুয়াবিলের পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের অবস্থানের তথ্য ছিল পুলিশের কাছে। এর আগে রোববার রাতেও সেখানে অভিযান চালানো হয়। রায়হানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

আনোয়ারায় ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধন ঘিরে সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামের আনোয়ারায় ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে বন্দর শাহাদাত নগর এলাকায় এ ঘটনা ঘটে…

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নেতা আটক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমানকে (৬৮) আটক করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ফটিকছড়িতে বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ৬

চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী, ব্যবসায়ীসহ ছয়জন আহত হয়েছেন। আজ সোমবার রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চৌরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

বাজারে এলোপাতাড়ি গুলি: আহতদের আর্থিক সহায়তার প্রস্তাব দিয়ে সন্ত্রাসী রায়হানের পোস্ট

প্রকাশ: ০৩:২৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬