ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আত্মজীবনী সবর প্রকাশের পর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেন খাজা। তাঁর দাবি, নিউল্যান্ডস টেস্টের বাইরেও বলের অবস্থা পরিবর্তনের ঘটনা ঘটেছিল এবং দলের সবাই বিষয়টি জানতেন। এ নিয়ে কামিন্সের প্রকাশ্য বিরোধিতার পর বিতর্ক আরও তীব্র হয়।

৬৮ মিনিটের সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে পুরো ভুল বলে দাবি করেন কামিন্স। তাঁর বক্তব্যকে অন্যদের জীবন ও সুনামের বিষয়ে দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবেও উল্লেখ করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্সের এমন প্রতিক্রিয়ায় হতাশ হন খাজা। তবে বিতর্কের অবসানে দলীয়ভাবে দায় স্বীকারের পথ খুঁজছেন তিনি।

দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে খাজা জানান, গ্রিনবার্গকে এমন একটি বিবৃতির খসড়া পাঠিয়েছেন, যাতে ২০১৮ সালের দলের সবাই সম্মত হতে পারেন। সেখানে বল টেম্পারিংয়ের দায় দল হিসেবে স্বীকার করার প্রস্তাব দিয়েছেন তিনি।

প্রস্তাবিত বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণ আফ্রিকায় ২০১৮ সালে বলের অবস্থা কৃত্রিমভাবে পরিবর্তন করে বল টেম্পারিং করা হয়েছিল, তা আমরা দল হিসেবে স্বীকার করছি এবং এর দায় নিচ্ছি। সেটা স্যান্ডপেপার দিয়ে করা হয়েছিল, নাকি অন্য কোনো উপায়ে, তা এখানে অপ্রাসঙ্গিক। আমরা জানতাম, কী করছি। দল ও স্কোয়াড হিসেবে আমাদের কর্মকাণ্ডের সম্পূর্ণ দায় আমরা নিচ্ছি। আট বছর আগেই আমাদের এটা করা উচিত ছিল।’

বিবৃতির পরের অংশে স্টিভ স্মিথ, ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নারের প্রতি দলের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন খাজা। তাঁর প্রস্তাব, ‘পাশাপাশি আমরা স্বীকার করছি, স্টিভেন, ক্যামেরন ও ডেভিড দলের স্বার্থে অসামান্য মূল্য দিয়েছেন। তাঁদের প্রতি আমরা দুঃখিত এবং চিরকৃতজ্ঞ।’

তবে খাজার প্রস্তাব বাস্তবায়ন কতটা সম্ভব, তা নিয়ে সংশয় রয়েছে। দলের চার প্রধান বোলার ২০২১ সালের বিবৃতিতে বল টেম্পারিং সম্পর্কে আগে থেকে জানার বিষয়টি অস্বীকার করে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। খাজা জানান, গ্রিনবার্গও তাঁর প্রস্তাব নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন। তবু বিতর্কের অবসানে আড়ালে নানা উদ্যোগ চলছে বলে মনে করেন তিনি।

এদিকে খাজার আত্মজীবনী প্রকাশের পর কামিন্সের সংবাদ সম্মেলন এবং ক্যামেরন ব্যানক্রফটের বিস্তারিত বক্তব্যে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। গত সপ্তাহে ব্যানক্রফট ৪ হাজার শব্দের এক নিবন্ধে ২০১৮ সালের ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এর পর কামিন্সের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন ওঠে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড তাঁকে সর্বসম্মত সমর্থন দিয়েছে।

বিতর্ক নিষ্পত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছে। এই সপ্তাহের শেষ দিকে ফোরাম নিয়ে বিস্তারিত জানানো হতে পারে। সেখানে ২০১৮ সালের সফরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার পাশাপাশি কতটা তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে, তা নিয়েও আলোচনা চলছে।

‘৯১ রানে অলআউটের পর বাংলাদেশের পরের ব্যাটিং কোচ কে’

বাংলাদেশের ব্যাটিং ভরাডুবি নতুন কোনো ঘটনা নয়। বোলাররা নিজেদের সেরাটা দিলেও ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের হারতে হয় একের পর এক ম্যাচ। এবার দক্ষিণ আফ্রিকা সফরে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইনকে নেওয়া হলেও বদলায়নি চিত্র। সাবেক বাংলাদেশি ক্রিকেটার আফতাব আহমেদ তাই এমন অবস্থা দেখে সমালোচনা ক

 আইপিএলে ২ কোটির নিলামে স্টোকসের সঙ্গে দুই ভারতীয় ক্রিকেটার, বাকিরা কারা

বছর দুই আগেও আইপিএলের মেগা নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। তবে পুরোনো সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। ২০২৭ আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার। সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপির নিলামে নাম রয়েছে তাঁর। বাংলাদেশি মুদ্রায় সেটা ২ কোটি ৬৯ লাখ টাকা।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

প্রকাশ: ০৪:০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬