ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী বাজারে একটি গ্যারেজের সামনে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি মেরামতের কাজ চলছিল। আজ ভোররাতে স্থানীয়রা হঠাৎ পিকআপটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পান। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এর আগেই পিকআপটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা পিকআপটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দিঘলী ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার পিকআপে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে গাড়িটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় আমি মামলা করব।’

লক্ষ্মীপুরের রায়পুর থানায় ককটেল নিক্ষেপ, ছাত্রলীগের দুই কর্মী আটক

লক্ষ্মীপুরের রায়পুরে থানা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পালানোর চেষ্টা করলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

নিস্ক্রিয় করা হলো শক্তিশালী ১১টি আইইডি বোমা

লক্ষ্মীপুরের রায়পুরে দুধের দুটি কৌটা থেকে উদ্ধার হওয়া ১১টি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ

প্রকাশ: ০৪:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬