ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব গুড় ব্যবসায়ীর পরিবার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ঘরের টিনের চালায় আগুন দেখতে পান তাঁরা। আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে বসতঘরের আসবাবপত্র, জামা-কাপড়, মোটরসাইকেল, চাল-ডালসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বুঝতে পারিনি। হঠাৎ রাত ১০টার দিকে ঘরের টিনের চালায় আগুন দেখতে পাই। চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মাত্র ৩০ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই।’

স্থানীয় বাসিন্দা সুভাষ ও নুর ইসলাম জানান, আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

বদলগাছী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে এর আগেই ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে শর্টসার্কিট অথবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এক রাতের আগুনে বসতঘর ও জীবনের শেষ সম্বল হারিয়ে দিশেহারা নুরুল ইসলামের পরিবার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নতুন করে সংসার গুছিয়ে তোলার অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মহাদেবপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুকিদ ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

মান্দায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।

জনপ্রিয় টার্গেট

বলেশ্বরে নদে মিলল ২০ কেজির রাজকীয় বোয়াল

বদলগাছীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব গুড় ব্যবসায়ীর পরিবার

প্রকাশ: ০৩:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬