আজ বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েক ধরনের নমুনা বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি বাইসাইকেলগুলো চালিয়ে দেখেন এবং এগুলোর গুণগত মান ও টেকসই দিক পর্যবেক্ষণ করেন।
নীতিমালা অনুযায়ী, নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রতিটি শ্রেণিতে বার্ষিক ফলাফলের ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাম ও মফস্বল অঞ্চলের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের পথ সুগম করা, শিক্ষায় উৎসাহ বৃদ্ধি এবং মাধ্যমিক পর্যায়ে মেয়েদের ঝরে পড়ার হার কমিয়ে আনতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে।

দৈনিক টার্গেট 























