ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে
ফাইল ছবি

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন কাঠামোতে সর্বনিম্ন গ্রেডের শ্রমিকদের মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা। আর সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলা বোর্ডের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ১০ ঘণ্টার আলোচনা শেষে তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়।

সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ড সদস্যদের ভোটাভুটি হয়। সভা শুরু হয় বেলা সোয়া তিনটায়। দিবাগত রাত দেড়টার দিকে সভা শেষ হয়। পরে বোর্ডের একাধিক সদস্য নতুন মজুরিকাঠামোর বিষয়টি নিশ্চিত করেন।

নতুন কাঠামো অনুযায়ী, সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা।

অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। নতুন কাঠামোতে তা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। আগে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে এ গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।

অন্যদিকে সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ গ্রেডে আগে মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

সভায় একপর্যায়ে মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার সংশোধিত প্রস্তাব দেয়। উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে শেষ পর্যন্ত মালিকপক্ষ তাদের প্রস্তাব কমিয়ে ১৬ হাজার টাকা করে। এরপর ভোটাভুটির সিদ্ধান্ত নেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। বোর্ডের ছয় সদস্য ভোট দেন। শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। অন্য চার সদস্য ১৭ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

বৈঠক শেষে ভোর চারটায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি। তিনি জানান, মোট মজুরির মধ্যে মূল মজুরি কত হবে এবং বাড়িভাড়া কত নির্ধারণ করা হবে, তা চূড়ান্ত করতে আজ বুধবার বোর্ডের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ

পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ

দেশে ব্যাংক কার্ডের ব্যবহার বাড়ছে দ্রুতগতিতে। পাঁচ বছরের ব্যবধানে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণও দ্বিগুণ ছাড়িয়েছে। ২০২১ সালের অক্টোবর শেষে দেশে তিন ধরনের কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৭৫ লাখ। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা…

বাংলাদেশ ব্যাংক: দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা

ব্যাংকিং খাতের আর্থিক দুর্বলতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরাতে চার বছর মেয়াদি সমন্বিত সংস্কার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন, পুনঃমূলধনীকরণ ও আর্থিকভাবে সক্ষম করে তোলার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, আমানতকারীদের স্বার্থ…

 ইসলামি ধারার ব্যাংক: ৩২ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং শরিয়াহসম্মত বিনিয়োগের উপকরণ বাড়াতে ২০২৬-২৭ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকার সুকুক ইস্যুর পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের মাধ্যমে ব্যাংকগুলোর উদ্বৃত্ত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরি, তারল্য ব্যবস্থাপনায় নমনীয়তা আনা এবং ব্যবসা ও অবকাঠামো…

জনপ্রিয় টার্গেট

উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেললাইন অবরোধ, তিন ট্রেন বিলম্বিত

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত মজুরি

প্রকাশ: ০৩:৩২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬