০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন যুবদল নেতা নাসির উদ্দিন বিপ্লব এবং তাঁর বিরোধী পক্ষের নেতা নুরুল আমিন আজাদের অনুসারী যুবদল কর্মী ঘোষণা কবির। তবে কী নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে হেঁয়াকো বাজারের অদূরে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের দুইজন ছুরিকাঘাতে আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে রামগড় ও ফটিকছড়ি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ঘোষণা কবিরের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সংঘর্ষের পর দুই পক্ষের লোকজন সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, রাত ১০টার দিকে সংঘর্ষের খবর পেয়ে দাঁতমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উভয় পক্ষকে বুঝিয়ে শান্ত করা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে।

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি করা প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম ও সহকারী মো. সোহরাব নিহত হয়েছেন। আজ শনিবার সকালে পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

প্রকাশ: ০৯:৪১:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬