আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথক বিমানঘাঁটি, রানওয়ে এবং প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো নির্মাণ একটি অত্যন্ত ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। একই সঙ্গে বাংলাদেশের শিল্প ও পরিবহন অবকাঠামো দেশের সর্বত্র সমভাবে বিস্তৃত নয়। ফলে নতুন অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার সময় এসব বাস্তবতা বিবেচনায় রাখা প্রয়োজন।
প্রধানমন্ত্রী আরও বলেন, শুধুমাত্র প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য নতুন রানওয়ে ও বিমানঘাঁটি নির্মাণের পরিবর্তে বিদ্যমান সুবিধাসমূহের যথাযথ ব্যবহার অধিক বাস্তবসম্মত। এতে বিপুল অর্থ ব্যয় ও দীর্ঘ সময়ের প্রয়োজন যেমন কমবে, তেমনি বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
চট্টগ্রামের পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদকদ্রব্য বেচাকেনাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামের এক যুবককে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।
এস এম শফিকুল আলম মনা বলেন, মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি বাড়িঘর, অফিস-আদালত ও হাসপাতাল প্রাঙ্গণে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
দৈনিক টার্গেট 





















