পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেলের সংকলিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।

তথ্যমতে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১ হাজার ৫৮ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৯৯৭ কোটি ডলার। সেই হিসাবে রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ বা ৬০ কোটি ৮০ লাখ ডলার।

বিএভির প্রধান নির্বাহী কর্মকর্তার বিশ্লেষণে দেখানো হয়, এই বাড়তি রপ্তানির ৫৭ কোটি ৩০ লাখ ডলার এসেছে মৌলিক পোশাক থেকে। অর্থাৎ মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৯৪ শতাংশ এসেছে এই শ্রেণির পণ্য থেকে। এ সময়ে মৌলিক পোশাকের রপ্তানি ৭ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮২৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। মোট পোশাক রপ্তানিতে এ ধরনের পণ্যের অংশও বেড়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে যা ছিল ৭৭ দশমিক ০৮ শতাংশ, এবার তা বেড়ে হয়েছে ৭৮ দশমিক ০৬ শতাংশ।

মৌলিক পোশাকের মধ্যে রপ্তানি বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ট্রাউজার বা প্যান্ট, সোয়েটার ও কার্ডিগান এবং টি-শার্ট ও ভেস্ট। এই তিন পণ্য থেকে রপ্তানি বেড়েছে যথাক্রমে ২০ কোটি ১০ লাখ, ১৭ কোটি ৮০ লাখ ও ১০ কোটি ৪০ লাখ ডলার। সব মিলিয়ে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৮০ শতাংশ এসেছে এই তিন পণ্য থেকে। শিশুদের পোশাকের রপ্তানি বৃদ্ধির হার অবশ্য সবচেয়ে বেশি, ১০ দশমিক ১৯ শতাংশ। তবে এই খাতে রপ্তানির পরিমাণ মাত্র ৩০ কোটি ডলার।

অন্যদিকে আধা মৌলিক পোশাকের রপ্তানি বেড়েছে সামান্য। এই শ্রেণিতে শার্ট ও ব্লাউজ অন্তর্ভুক্ত। প্রথম প্রান্তিকে এসব পণ্যের রপ্তানি ১ দশমিক ৭৭ শতাংশ বেড়ে ৮৪ কোটি ২০ লাখ ডলার হয়েছে। মোট রপ্তানিতে তাদের অংশ গত বছরের ৮ দশমিক ৩০ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৯৬ শতাংশে নেমেছে।

উচ্চমূল্যের পোশাকের চিত্র আরও দুর্বল। উন্নত শ্রেণির পণ্যের রপ্তানি বেড়েছে মাত্র ১ দশমিক ৪২ শতাংশ। এই খাতে রপ্তানি হয়েছে ১৪৮ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় মাত্র ২ কোটি ১০ লাখ ডলার বেশি। আউটারওয়্যারের (কোট, জ্যাকেট, ব্লেজার ও ওভারকোট জাতীয়) রপ্তানি বেড়েছে মাত্র ৩ কোটি ৩০ লাখ ডলার এবং কারিগরি পোশাকের ১ কোটি ৮০ লাখ ডলার। তবে গাউনজাতীয় পোশাক; যেমন ফ্রক, লম্বা গাউন বা এক টুকরার নারীদের পোশাক রপ্তানি কমেছে ১০ দশমিক ৬৬ শতাংশ, স্পোর্টসওয়্যার ও অ্যাকটিভওয়্যারের ১১ দশমিক ২৪ শতাংশ এবং স্যুট ও এনসেম্বলের ১৪ দশমিক ৪৮ শতাংশ। মোট পোশাক রপ্তানিতে উন্নত শ্রেণির পণ্যের অংশ ১৪ দশমিক ৬৩ শতাংশ থেকে কমে ১৩ দশমিক ৯৮ শতাংশ হয়েছে।

বিশ্বজুড়ে ডিজেলের সংকটের দ্রুত সমাধান নেই

বিশ্বজুড়ে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেনকে ঘিরে দুটি বড় যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরিশোধিত তেলের পর্যাপ্ত মজুত থাকলেও তা থেকে ডিজেল উৎপাদন ও সরবরাহের সক্ষমতা সীমিত হওয়ায় সংকট আরও গভীর হচ্ছে।

হুতিদের হামলার পর তেলের দাম বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ

সৌদি আরবে হুতিদের ধারাবাহিক হামলা এবং মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রায় ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শুক্রবার অপরিশোধিত তেলের উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৫৫ ডলার…

বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র

বিশ্ব অর্থনীতির ওপর ঋণের বোঝা এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে সরকার, পরিবার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মোট ঋণ ১০ ট্রিলিয়ন ডলার বেড়ে ৩৬৪ থেকে ৩৬৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। এই বিপুল ঋণের পরিমাণ বিশ্বজুড়ে এক বছরে উৎপাদিত মোট পণ্য ও সেবার আর্থিক মূল্য, অর্থাৎ বৈশ্বিক…

জনপ্রিয় টার্গেট

পোশাক রপ্তানি বেড়েছে, পিছিয়ে উচ্চমূল্যের পণ্য

প্রকাশ: ০৬:৩২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬