জিনিসপত্র নয়, সম্পদ কিনে সম্পদ গড়ছেন মিলেনিয়াল প্রজন্মের এই নারী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

২০১২ সালে ২ হাজার ৪০০ ডলারে একটি রোলেক্স ঘড়ি কিনেছিলেন ঝু। কয়েক বছর পর সেই ঘড়িই তাঁর আর্থিক সংকটে কাজে আসে। তাঁর ভাড়াটেরা সময়মতো ভাড়া না দেওয়ায় যখন নগদ অর্থের প্রয়োজন হয়, তখন রোলেক্সটি বিক্রি করে অন্তত নিজের বিনিয়োগের অর্থ ফেরত পান তিনি। সেই অর্থ দিয়ে দ্রুত বন্ধকি ঋণের কিস্তি পরিশোধ করতে সক্ষম হন।

ঝুর এই অভিজ্ঞতার পেছনে রয়েছে দীর্ঘদিনের কেনাবেচার অভ্যাস। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় টিউশন ফি জোগাড় করতে ইবে-তে গেমিং কনসোল বিক্রি করতেন তিনি। ২০০৮ সালে আর্থিক সংকটের পর পড়াশোনা শেষ করে নিয়োগ খাতে চাকরি নিলেও পণ্য কেনাবেচার কাজ চালিয়ে যান। অতিরিক্ত আয়ের সেই পথ ধরেই ধীরে ধীরে ক্যারিয়ারে এগিয়ে গিয়ে ২০১৪ সালে প্রথম বাড়ি কেনেন।

বর্তমানে সাবেক হেডহান্টার ঝু একজন কনটেন্ট নির্মাতা। তিনি মূলত সীমিত সংস্করণের বিলাসবহুল ব্যাগ কেনাবেচা করেন। তাঁর লক্ষ্য এমন পণ্য বেছে নেওয়া, যেগুলোর মূল্য সময়ের সঙ্গে ধরে রাখার বা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তাঁর ভাষায়, কিছু নির্দিষ্ট পণ্য তিনি চেনেন, যেগুলো বিক্রি করলে প্রায় দুই হাজার ডলার পর্যন্ত লাভ করা সম্ভব। সাধারণ ব্যাগের মূল্য কমে যেতে পারে; তবে বিশেষ ও বিরল পণ্যের মূল্য বাড়তে পারে।

পণ্য কেনার আগে অনলাইন ও দোকানে গবেষণা করেন ঝু। দীর্ঘ মেয়াদে কোন পণ্যের মূল্য বাড়তে পারে, তা বোঝার ক্ষেত্রেও তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নেন।

২০২৬ সালের থ্রেডআপ ও গ্লোবালডেটার রিসেল রিপোর্ট বলছে, জেন-জি ও মিলেনিয়ালদের অর্ধেকের বেশি নতুন পণ্য কেনার আগে সেকেন্ডহ্যান্ড বা ব্যবহৃত পণ্য দেখেন কিংবা সেগুলোকে অগ্রাধিকার দেন।

বোস্টনের সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল প্ল্যানার কোরি ক্রিস্টিয়ানা মনে করেন, এটি প্রজন্মগত পরিবর্তনের অংশ। তরুণদের জীবনযাত্রায় অনলাইন জগতের প্রভাব বাড়ার পাশাপাশি আবাসন ও অন্যান্য সম্পদের উচ্চমূল্যও তাঁদের কেনাকাটার ধরন বদলে দিচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, পুনর্বিক্রয়যোগ্য বিলাসপণ্যকে বিনিয়োগের মূল ভিত্তি না বানিয়ে শেয়ার, বন্ড, আবাসন ও নগদের মতো বিভিন্ন সম্পদের সমন্বিত পোর্টফোলিওর অংশ হিসেবে দেখা উচিত।

কারণ, কোনো পণ্য তখনই প্রকৃত অর্থে সম্পদে পরিণত হয়, যখন সেটি বিরল এবং প্রয়োজনে অন্য ক্রেতার কাছে বাস্তব মূল্যে বিক্রি করা যায়। সীমিত সংস্করণের ঘড়ি, গয়না, সংগ্রহযোগ্য গাড়ি বা শিল্পকর্মের ক্ষেত্রে এমন সম্ভাবনা থাকতে পারে। বিপরীতে গণহারে উৎপাদিত সাধারণ ফ্যাশনপণ্যের মূল্য সাধারণত সময়ের সঙ্গে কমে যায়।

তাই কোনো বিলাসপণ্য কেনার আগে তার সম্ভাব্য পুনর্বিক্রয়মূল্য, বাজারের চাহিদা ও কেনাবেচার সব খরচ হিসাব করে নেওয়াই গুরুত্বপূর্ণ।

গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ডিজিটাল সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাবনা যাচাইয়ে আইএফআইসি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একটি নতুন শোরুমও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

এসিআই প্রপার্টিজ লিমিটেড ও এনআরবি ব্যাংক পিএলসি কৌশলগত অংশীদারত্বের চুক্তি করেছে। এসিআই প্রপার্টিজের গ্রাহকদের জন্য বাসা কেনা ও দীর্ঘমেয়াদি আবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থায়ন আরও সহজ করার লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

এবার অবসরের ইঙ্গিত দিলেন মেসির সতীর্থ

জিনিসপত্র নয়, সম্পদ কিনে সম্পদ গড়ছেন মিলেনিয়াল প্রজন্মের এই নারী

প্রকাশ: ১২:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬