প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণকারী মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এ সময় উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, এই সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ফসল। এ নির্বাচন সম্ভব হয়েছে, সরকারের ক্ষমতায় যাওয়া সম্ভব হয়েছে—এই হাজারো মানুষের জীবনদান, তাঁদের অঙ্গদান ও পঙ্গুত্বের কারণে।

নাহিদ ইসলাম আরও বলেন, আহতদের জন্য আর্থিক সহযোগিতা, পুনর্বাসন, পরিবারের সহায়তা এবং সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা প্রয়োজন। একটি দলের পক্ষে যতটা সম্ভব, রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক কাজ করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের এখন সেগুলো দেখভাল করা দরকার।

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘তাঁরা এই দেশের বীর। তাঁদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আমরা যা কিছু করতে পারছি, স্বপ্ন দেখছি, তাঁদের কারণেই সম্ভব হয়েছে। তাঁদের যেন কখনো ভুলে না যাই। তাঁরা হয়তো বাকিদিনগুলোতে সুস্থ জীবন ফিরে পাবেন না। রাষ্ট্র হিসেবে, জনগণ হিসেবে তাঁদের পাশে থাকতে হবে।’

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী নাবিলা তাসনিদ, নির্বাহী কমিটির সদস্য আলী নাসের খান এবং গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহ উপস্থিত ছিলেন।

কালিয়াকৈরে মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই তাঁর বাবাকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। এর আগে তাঁকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল।

গাজীপুরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে প্রাণ গেল বাবার

গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মো. আব্দুস সামাদ (৬০) নামের এক ব্যক্তিকে তাঁর মাদকাসক্ত ছেলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন…

গাজীপুরে এবার ছাত্রীকে অপহরণের অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

গাজীপুরের টঙ্গীতে শিশুকে চুমু দেওয়ার অভিযোগ নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। এর মধ্যেই এবার জেলার সদর উপজেলায় এক মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ৮ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছে।

জনপ্রিয় টার্গেট

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—মানে কী জানেন

প্রশাসনিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন গাফিলতি না হয়: নাহিদ ইসলাম

প্রকাশ: ১২:০০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬