গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে অব্যাহতির বিষয়টি জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে অভিযোগের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।
অব্যাহতিপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ থাকায় আবুল কালাম আজাদকে দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে শূন্য পদে সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দীন বলেন, সাংগঠনিক নিয়ম মেনেই তাঁরা কর্মসূচি ঘোষণা করেছেন। মঞ্জুরুল আহসান মুন্সীর দলের জন্য ত্যাগ রয়েছে এবং তাঁকে তাঁরা শ্রদ্ধা করেন। তবে তিনি দলের বহিষ্কৃত নেতা হওয়ায় তাঁকে কর্মসূচির প্রধান অতিথি করা সম্ভব নয়। এ কারণে তাঁদের কর্মসূচিতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হিরাকে প্রধান অতিথি করা হয়েছে। আজ রোববার বিকেলে নির্ধারিত সময়ে কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেম বলেন, দেবিদ্বার উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম আজাদ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গ্রুপিং সৃষ্টি এবং বিভিন্নভাবে নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন। এতে সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়গুলো দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে তাঁরা তাঁকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। তাঁদের অনুমতি সাপেক্ষেই আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দৈনিক টার্গেট 
























