দাউদকান্দিতে বাসচাপায় দুইজন নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৭৮ বার পঠিত হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী। বুধবার (১ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়ক দিয়ে চলাচলকালে একটি অজ্ঞাতপরিচয় বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পরপরই বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং আরও একজন গুরুতর আহত হন।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার সরকারপুর গ্রামের বাসিন্দা আব্দুল বারেক (৫৩) ও মো. মোস্তফা (৫২)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

দাউদকান্দিতে বাসচাপায় দুইজন নিহত

প্রকাশ: ১১:৩৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬