ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের নিদর্শন বাংলাদেশ বিমান বাহিনী

জারিফ ফারহানের সমাধিতে বাংলাদেশ বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • ৩১৮ বার পঠিত হয়েছে

আজ ঢাকা উত্তরার এক শোকাবহ পরিবেশে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির প্রয়াত শিক্ষার্থী জারিফ ফারহানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি -এর পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় বিমান বাহিনীর এক প্রতিনিধি দল মরহুম জারিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃপক্ষ জানান, জারিফের পরিবারের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব এবং প্রয়োজনে যেকোনো সহায়তা প্রদানে তাঁরা সদা প্রস্তুত।

উল্লেখ্য, অল্প বয়সে জারিফ ফারহানের অকালপ্রয়াণে পরিবার, সহপাঠী ও শিক্ষকমণ্ডলীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর প্রতি এই শ্রদ্ধাঞ্জলি শুধু একজন শিক্ষার্থী নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের নিদর্শন বাংলাদেশ বিমান বাহিনী

জারিফ ফারহানের সমাধিতে বাংলাদেশ বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

প্রকাশ: ০৭:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫