আজ শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ইব্রাহিম (৪৮) উপজেলার দক্ষিণ চরদুয়ানী গ্রামের মুনসুর বিশ্বাসের ছেলে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট থেকে প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি হরিণের চামড়া ও একটি হরিণের মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত বোটসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুরের খানসামায় সার মজুত ও অনিয়মের অভিযোগে দুই ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়েছে প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক অভিযানে সারগুলো জব্দ ও অভিযুক্তদের অর্থদণ্ড করা হয়েছে। এর মধ্যে একটি গুদাম সিলগালা করা হয়েছে।
চট্টগ্রামের ষোলশহর রেল ক্রসিংয়ে রেললাইনে থাকা শিশুকে বাঁচাতে গিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলেকট্রিশিয়ান দেলোয়ার হোসেন মিন্টু নিহত হয়েছেন। শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। গুরুতর আহত শিশু রাহাত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
পাবনা সদরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতে নেমে ডুবে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে সুমি, খালিদ ও আফিয়া গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে ডুবে এক শিশু তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে অপর দুজনও তলিয়ে যায়।
দৈনিক টার্গেট 


















