০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

রোববার (৮ নভেম্বর) সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

রেলপথ অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়। এতে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। শুরু থেকেই বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো সমাধান হয়নি।

এরই মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নের আওতায় এনে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। এ প্রস্তাবের নেপথ্যে জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়া কাজ করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের দাবি, কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে তাঁরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় দুই ছেলেসহ বাবার যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ছয় আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেল এসআইয়ের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামে এক উপপরিদর্শক (এসআই)। আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তা

আশুগঞ্জে টিকটক রিলসে মন্তব্য নিয়ে বিরোধ, সালিসে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও রিলসে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার আশুগঞ্জ বাজারে সালিসের পর আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

জনপ্রিয় টার্গেট

ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ০৯:৫৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬