ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার কালাবিবির দীঘি এলাকায় একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর ভাই মো. ইকবাল হোসেন এই অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন ওই নারীর বাবা-মা ও অত্মীয়-স্বজন।

সংবাদ সম্মেলনে বিয়ের তিন দিন পর নববধূকে রেখে পালিয়ে যাওয়া স্বামী মো. তৌহিদুল ইসলাম এবং জড়িত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২৯ অক্টোবর ১০ লাখ টাকা দেনমোহরে মেয়েটির সঙ্গে তৌহিদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে কনের পরিবারের প্রায় ৯ লাখ টাকা খরচ হয়। কিন্তু বিয়ের পর থেকেই মায়ের প্ররোচনায় তৌহিদুল আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন।

যৌতুকের দাবি মেটাতে অপারগতা প্রকাশ করায় ৮ নভেম্বর দুপুরে নববধূকে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়। ঘটনার পরদিন ৯ নভেম্বর নববধূর ভাই মো. ইকবালসহ স্বজনেরা শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের কারণ জানতে চাইলে আসামিরা তাঁদের গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে স্বজনদের উপস্থিতিতেই নববধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর

বিয়ের দিনক্ষণ ঠিক, আত্মীয়স্বজনকে দাওয়াত দেওয়া হয়েছে। বাড়িতে রান্নাবান্নাসহ অতিথি আপ্যায়নের সব আয়োজনও শেষ। কনেও বধূ সাজে অপেক্ষায় ছিলেন। কিন্তু নির্ধারিত দিনে বিয়ের আসরে হাজির হননি বর। অভিযোগ, মোটরসাইকেল ক্রয়ের জন্য আরও দেড় লাখ টাকা যৌতুক না দিলে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন বরপক্ষের লোকজন।

কোমরে লুকানো ছিল ১১ কোটি ৬৭ লাখ টাকার ‘স্বর্ণের পেস্ট’, শাহজালালে আটক ৩

এপিবিএনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়।

মাগুরায় স্কুলে তালা দিয়ে লিফলেট সাঁটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

মাগুরার মহম্মদপুর উপজেলার কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিদ্যালয়ের দরজা-জানালায় বিভিন্ন রঙের আটটি লিফলেট সাঁটিয়ে দেওয়া হয়েছে। এসব লিফলেটে উপজেলা ছাত্রলীগের নাম ব্যবহার করে ‘লকডাউন সফল হোক’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।

জনপ্রিয় টার্গেট

পুঁজিবাজারে বড় দরপতনের খবর গুজব, সতর্ক করল বিএসইসি

চট্টগ্রামে যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

প্রকাশ: ১২:১৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬