ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিএনপির ধাওয়ায় আটক ২০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ জুমার নামাজের পর মিছিল বের করলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের আশঙ্কায় আগে থেকেই সিনেমা প্যালেস এলাকায় পুলিশ, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এর মধ্যেই হঠাৎ ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে সিনেমা প্যালেস মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তাঁরা মিছিল করতে পারেননি। অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজসহ দলটির বিভিন্ন নেতার ফেসবুক পেজে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ৩০ থেকে ৪০ জনের একটি দল হঠাৎ ব্যানার নিয়ে শহীদ মিনার এলাকা থেকে বের হয়ে সিনেমা প্যালেস মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করছে।

কর্ণফুলী টানেল: প্রকল্পে ধীরগতি, সড়কে ব্যয় বাড়ল ৫৭ কোটি

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল প্রতীক্ষিত টানেল চালুর তিন বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি সংযোগ সড়ক। উন্নয়নকাজের চরম ধীরগতির কারণে প্রতিনিয়ত তীব্র যানজট ও জনভোগান্তি পোহাতে হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের লক্ষাধিক মানুষের।

চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন, নগরেও শিক্ষার্থীদের বিক্ষোভ

উপাচার্য নিয়োগসংক্রান্ত সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েআ বৃহস্পতিবার থেকে ফের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম নগরের আইইবি কেন্দ্রেও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁরা। দ্রুত সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন…

রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান, চমেক হাসপাতালে আটক ৩০ দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও স্বজনের ছদ্মবেশে অভিযান চালিয়ে অন্তত ৩০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দালালদের দৌরাত্ম্য ঠেকাতে অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

জনপ্রিয় টার্গেট

মেসি-রোনালদোসহ আর কাকে নিয়ে দল বানাতে চান তেভেজ

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিএনপির ধাওয়ায় আটক ২০

প্রকাশ: ০৫:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬