গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা সদরের কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) ও জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)। এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল কয়রা থানার ৫ নম্বর কয়রা ইউনিয়নের পাড়পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার জলদস্যু দলের প্রধান ইয়াদ আলীপাড়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। ইয়াদ কয়রা সদরের মহরালী পাড়ের বাসিন্দা।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, হাফিজুর রহমান অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে জলদস্যুদের সহযোগিতা করতেন বলে তথ্য পাওয়া গেছে। অন্যদিকে আব্দুর রহিম জলদস্যুদের খাদ্য ও প্রয়োজনীয় রসদ সরবরাহ করতেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে তাঁদের সহযোগিতা করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক টার্গেট 






















