ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে: মৎস্যমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’-শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর সঙ্গে জড়িত রয়েছেন মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, প্রক্রিয়াজাতকারীসহ মূল্যশৃঙ্খলের অসংখ্য মানুষ। তিনি বলেন, ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে।

জেলেদের জীবিকার প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাছ ধরায় নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও সংরক্ষণের জন্য অপরিহার্য হলেও এ সময়ে বহু মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই সময়মতো সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বে অব বেঙ্গল প্রোগ্রাম-ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড. পি. কৃষ্ণান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, মিয়ানমার ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা ড. খিন মং সো, ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ. টি. এম. ফারুক-উল-ইসলাম প্রমুখ।

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত র‍্যালির শুরুতে তিনি এ কথা বলেন।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর অর্ধেকই মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে।

ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব
কমাতে চায় কমিশন

আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নির্দলীয় প্রতীকে হলেও এরই মধ্যে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে রাজনৈতিক দলগুলো।

জনপ্রিয় টার্গেট

মেসি-রোনালদোসহ আর কাকে নিয়ে দল বানাতে চান তেভেজ

ইলিশ সংরক্ষণে জেলেদের জীবিকা ও মর্যাদা সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে: মৎস্যমন্ত্রী

প্রকাশ: ০৫:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬