আজ সোমবার দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রেনু মিয়া ওই এলাকার বাসিন্দা ইল্লাত মিয়ার ছেলে এবং ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। সোমবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। তবে এ সময় কোনো ধরনের হট্টগোল হয়নি বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যেই মানুষের ভিড়ের সুযোগ নেন রেনু মিয়া। পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে যান তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পলাতক রেনু মিয়াকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন ওসি কাজী আরিফ উদ্দিন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) নতুন ভবনে আগুন লেগেছে। এ ঘটনায় হাসপাতালে রোগী ও সদরদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে গেছে। ৪০ শয্যার বিপরীতে বর্তমানে হাসপাতালটিতে ১৫৭ শিশু ভর্তি রয়েছে। শয্যাসংকটে একই বিছানায় একাধিক শিশু ও তাদের মায়েদের থাকতে হচ্ছে, অনেকে থাকছেন মেঝেতে। জনবলসংকটে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সামনে অবস্থিত পাঁচটি দোকান দীর্ঘ সময় ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নিয়ন্ত্রণে রয়েছে। নজরুল হলের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ওই দোকানগুলোর নিয়ন্ত্রণ নিজেদের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে আসছিল।
দৈনিক টার্গেট 




















