ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

আহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন। দুর্ঘটনার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যের গাড়িটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন। তবে অপর গাড়িতে থাকা বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হন।

বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গোপালগঞ্জে বাস-প্রাইভেট কার সংঘর্ষের পর ৮ যানবাহনের ধাক্কা, আহত শতাধিক

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি যানবাহনের সংঘর্ষে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হননি।

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

জনপ্রিয় টার্গেট

‘বসকে ফিরিয়ে আনুন’, জেনসেনের পক্ষে ১৬০০ এনভিডিয়াকর্মীর পিটিশন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনা: এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু

প্রকাশ: ০৪:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬