ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে বিএনপির সম্মতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল বৃহস্পতিবার রাতে জামায়াত, বিএনপি ও প্রশাসনের মধ্যে বৈঠকে এ সমঝোতা হয়। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্রশাসনের অনুমতি না পাওয়া মাহফিলটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী।

ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজ শুক্রবার বিকেলে কালীগঞ্জের ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উপস্থিত থাকার কথা।

গত ১ নভেম্বর মাহফিলের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকি। পরে পুলিশ সুপারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকতে আয়োজকদের চিঠি দেয় জেলা প্রশাসন।

এদিকে গতকাল বৃহস্পতিবার জামায়াত ও শিবিরের নেতা–কর্মীরা আমির হামজাকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। অন্যদিকে একই মাঠে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দেয় ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামে একটি সংগঠন। বিএনপির নেতা–কর্মীরাও মাহফিল প্রতিহতের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন ও মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি সামাল দিতে গতকাল রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় বৈঠকে বসেন সংসদ সদস্য আবু তালিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, ওসি জুলফিকার আলীসহ জামায়াত ও বিএনপির নেতারা। বৈঠকে মাহফিলে রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে বাধা না দিতে সম্মত হয় বিএনপি।

সংসদ সদস্য আবু তালিব বলেন, মাহফিলে রাজনৈতিক বক্তব্য না দিতে মুফতি আমির হামজাকে অনুরোধ করব। বিএনপি ও প্রশাসন মাহফিল আয়োজনে সার্বিক সহযোগিতা করবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বলেন, জেলা প্রশাসন অনুমতি না দিলেও দুই দলের নেতাদের মধ্যে সমঝোতা হওয়ায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।

ঠিকাদার কাজ না করায় বাতিল চুক্তি, দুর্ভোগে অন্তত ২০ গ্রামের মানুষ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের একটি সড়ক সংস্কারের কাজ পেয়েও তা শুরুই করেননি ঠিকাদার। দরপত্র ও কার্যাদেশের নির্ধারিত মেয়াদ শেষ হলেও কাজ শুরু না করায় শেষ পর্যন্ত ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এখন নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।

ঝিনাইদহে ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাক আটক

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাকে টিএসপি সার বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাডেট কলেজের সামনে স্থানীয় লোকজন ট্রাকটি থামিয়ে এর মালামাল সম্পর্কে জানতে চান। এ সময় চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ট্রাকে সার রয়েছে এবং সেগুলো কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে।

রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

বদিয়ার রহমান তাঁর ভ্যানটি পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আর্ফিদি হাসানও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠান।

জনপ্রিয় টার্গেট

ভোরে মেসিবিহীন আর্জেন্টিনার নতুন শুরু, খেলা দেখবেন কোথায়

কালীগঞ্জে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে বিএনপির সম্মতি

প্রকাশ: ০৪:০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬