ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটি আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে তদন্তকাজ শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) বা ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যদের ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

চার সদস্যের তদন্ত কমিটি গঠন ও তদন্ত শুরুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কমিটির প্রধান ও ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। সংসদ সদস্য ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

কেন হামলাকে লঘু করতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী—প্রশ্ন নুসরাতের

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার অভিযোগের ঘটনায় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দৌলতপুর থানায় তিনি মামলাটি করেন। এতে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার…

প্রশাসনের অবহেলার প্রতিবাদে মীর মুগ্ধ সরোবর পরিষ্কারে ৪ শিক্ষার্থী

বাজেটসংকট ও পরিচ্ছন্নতাকর্মীর অভাবের কথা জানিয়ে প্রশাসন দীর্ঘদিনেও বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরটি পরিষ্কারে কার্যকর উদ্যোগ নেয়নি। প্রশাসনের এই অবহেলার প্রতিবাদে তাই নিজেরাই সরোবর পরিষ্কার করতে নেমে পড়লেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চার শিক্ষার্থী।

জনপ্রিয় টার্গেট

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

প্রকাশ: ০৩:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬