কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলায় রাজু ও শাওন নামে আরও দুজনকে আসামি করা হয়েছে।

আজ সোমবার ভুক্তভোগী কিশোরী থানায় মামলা দায়ের করেন। পরে মামলার প্রধান অভিযুক্ত ইসমাইলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ।

মামলার এজাহার ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর আগে ফয়সাল নামে এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বর্তমানে তারা আলাদা বসবাস করছেন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় এক মাস আগে ইসমাইলের সঙ্গে তার পরিচয় হয়। ইসমাইল নিজেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে তার স্বামীর সঙ্গে চলমান বিরোধ মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে কল করে তাকে একটি ক্লাবের সামনে যেতে বলেন ইসমাইল। সেখানে গিয়ে ক্লাবটি বন্ধ দেখতে পেয়ে তিনি ফোন করলে রাজু তাকে ক্লাবের নিচতলা থেকে একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় নিয়ে যান বলে অভিযোগ করেন ওই কিশোরী।

তার ভাষ্য, বাসাটিতে যাওয়ার পর সেখানে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

একপর্যায়ে তাকে স্বামীকে তালাক দিতে টাকা প্রয়োজন হবে বলে জানানো হয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিকভাবে হেনস্তা এবং ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৬টি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে কোস্ট গার্ড। একই সঙ্গে বালু উত্তোলনে জড়িত ৩৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড এবং বয়স কম হওয়ায় দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আলটিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

তিন বছরে ইসরায়েল ছেড়েছেন ১৪০০ চিকিৎসক

কেরানীগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১২:০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬