কুমিল্লায় ডিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৭০ বার পঠিত হয়েছে

কুমিল্লা জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে মোঃ সোলেমান (৩৮) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে সদর দক্ষিণ থানার দুর্গাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন এসআই পবিত্র সরকার ও এসআই অর্ণব বড়ুয়া। তাদের সঙ্গে সশস্ত্র ফোর্সও অংশ নেয়।

গ্রেফতারের সময় সোলেমানের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), পাঁচ রাউন্ড গুলি, ৩০টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ এবং পুলিশের ব্যবহৃত কিছু সরঞ্জাম-যেমন হ্যান্ডকাফ, ফিল্ড ক্যাপ ও ওয়াকিটকি। এছাড়াও একটি খেলনা পিস্তল, একটি স্টিলের কুড়াল এবং তিনটি ধারালো কিরিচ জব্দ করা হয়েছে।

ডিবির কর্মকর্তারা জানান, সোলেমান দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এমনকি পুলিশের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযানে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও পরিকল্পিত অভিযান। সফলভাবে তাকে গ্রেফতার করতে পারায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সোলেমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আইনের আওতায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, জেলায় অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

কুমিল্লায় ডিবির অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশ: ০৮:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬