আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ন্যাশনাল ফুড ভিলেজ হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ টি এম আজহারুল ইসলাম এ ঘোষণা দেন।
আজহারুল বলেন, ‘বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে।’
আজহারুল আরও বলেন, ‘আমরা বারবার জনগণের রায় বাস্তবায়নের কথা বলেছি। কিন্তু বিএনপি নানা অজুহাতে তা করছে না। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি। বারবার প্রতিবাদ করার পরও তারা এতে কর্ণপাত করছে না। এ কারণেই আমরা রাস্তায় নেমেছি। জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লংমার্চ ঘোষণা করছি।’
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি, সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে।’
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানসহ সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়ার জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
রংপুরের কাউনিয়ায় মাদক সেবন করে এলাকায় শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই যুবককে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সাজাপ্রাপ্ত দুই যুবককে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ওজনের একটি পাঙাশ। পরে মাছটি উন্মুক্ত নিলামে ২০ হাজার টাকায় বিক্রি হয়। বড় আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
মাগুরার শালিখায় পুরোনো একটি হত্যা মামলা প্রত্যাহারে চাপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (২৫) নামে এক বাক্প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
দৈনিক টার্গেট 




















