আজ বুধবার দুপুরে ভোলা শহরের নতুন বাজার চত্বরে গণসংবর্ধনাকালে জনতার উদ্দেশ্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু ভোলার প্রত্যেক মানুষই চায়। ভোলা-বরিশাল সেতুর জন্য ভোলার প্রত্যেকটি মানুষ আন্দোলন করেছে। সেতুর জন্য আমরা সবাই কাজ করেছি। আমরা সবাই আন্দোলন করেছি। সরকার সেটাও দেখছে। সরকার তার নিজস্ব অবস্থান থেকে অন্যদিক থেকে সেতুর বিবেচনা করছে। ভোলার মানুষ হিজলা-মুলাদী হয়ে ডাইরেক্ট শরিয়তপুর হয়ে ঢাকায় গেলে ৪০ মিনিট সময় কম লাগে। কিন্তু কিছু মানুষ ভোলাবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা ভোলার সেতু চায় না। ভোলার মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেন, ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না। ভোলার মানুষকে বিভক্ত করবেন না। আমরা সবাই ভোলার উন্নয়ন চাই। কোনটি হবে, কোনটি হবে না, তা অবশ্যই প্রধানমন্ত্রীর বিশেষ নজরে আছে। সেখানে বিশেষজ্ঞরা আছেন। যারা বুঝবেন, কোনটি হলে ভালো হবে, তাঁরা সেটা ঠিক করবেন। ভোলার মানুষকে আর বিভক্ত করবেন না।
ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টার দিকে ভোলা খেয়াঘাটে পৌঁছান তথ্যমন্ত্রী। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) জেলা শাখার সভাপতি মো. আমিরুল ইসলাম রতনের নেতৃত্বে বিজেপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মানুষ তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পটুয়াখালী পৌর এলাকায় ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকেরা সাময়িক অসুবিধার মুখে পড়েছেন। আজ বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য
নওগাঁর সাপাহারে একটি আমবাগান থেকে রুবেল হক (২৬) নামের এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়…
গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক মহিপুর এলাকায় বিকল হলে খবর পেয়ে ওই দুই কর্মী সেখানে যান। পরে তাঁরা মহাসড়কের পাশের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে ট্রাকটি তাঁদের ওপর হেলে পড়ে। এতে দুই কর্মী ও চালক চাপা পড়েন।
দৈনিক টার্গেট 

























